কুয়েতের প্রতিরক্ষা আন্ডারসেক্রেটারির সঙ্গে বাংলাদেশি দূতের সাক্ষাৎ

কূটনৈতিক প্রতিবেদক কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৩ পিএম, ০২ এপ্রিল ২০২৬

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি শেখ ড. আবদুল্লাহ মেশাল মুবারক আবদুল্লাহ আল-সাবাহ’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।

বুধবার (১ এপ্রিল) কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারির দপ্তরে এ সাক্ষাৎ হয়।

কুয়েতের বাংলা‌দেশ দূতাবাস জানায়, সাক্ষাৎকালে দুই পক্ষ বাংলাদেশ ও কুয়েতের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন।

জেপিআই/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।