বিশ্ব কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস পালন করলো আকিজ রিসোর্স

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৯:০০ এএম, ২৯ এপ্রিল ২০২৬
আকিজ রিসোর্সের কর্মীদের জন্য হেপাটাইটিস বি পরীক্ষা ও টিকাদান কার্যক্রম, ছবি: বিজ্ঞপ্তি

‘মনোসামাজিক স্বাস্থ্য নিশ্চিত করি, শোভন কর্মপরিবেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বিশ্ব কর্মক্ষেত্র নিরাপত্তা ও স্বাস্থ্য দিবস ২০২৬ পালন করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্স।

আকিজ রিসোর্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দিবসটি উপলক্ষে আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ এসেনসিয়ালস, আকিজ সিমেন্ট, আকিজ ইস্পাত, আকিজ রেডিমিক্স কংক্রিট, আকিজ অ্যাসফল্ট প্ল্যান্ট, আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং, আকিজ পলিফাইবার, আকিজ ফিড ও আকিজ বিল্ডিং সলিউশনসের কারখানাগুলোতে দিনব্যাপী র‍্যালি, সচেতনতামূলক সেমিনার ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পাশাপাশি আকিজ রিসোর্সের চ্যারিটি সংস্থা শেখ ফারিক উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট ও লিভার কেয়ার ভ্যাকসিনেশনের যৌথ উদ্যোগে কর্মীদের জন্য হেপাটাইটিস বি পরীক্ষা ও টিকাদান কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে আকিজ রিসোর্সের হেড অব কর্পোরেট সার্ভিসেস মেজর (অব.) জাহিদুল হাসান বলেন, ‘কর্মীর মানসিক সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করা আকিজ রিসোর্সের অন্যতম প্রধান নীতি। আমরা বিশ্বাস করি, পারস্পরিক সম্মান, সহযোগিতা ও মানসিক ভারসাম্যের ভিত্তিতে গড়ে ওঠা কর্মপরিবেশই দীর্ঘমেয়াদে টেকসই উৎপাদনশীলতা নিশ্চিত করে।’

আকিজ রিসোর্সের ইএসজি-সাসটেইনেবিলিটি লিড রাহাজুল আমীন বলেন, ‘মনোসামাজিক স্বাস্থ্য আমাদের ইএসজি কাঠামোর একটি পরিমাপযোগ্য সূচক। কর্মক্ষেত্রে মানসিক চাপ ব্যবস্থাপনা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতিকে আমরা সবসময় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।’

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে প্রতি বছর ২৮ এপ্রিল বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয়। আকিজ রিসোর্স প্রতি বছর এই দিবস পালনের মাধ্যমে কর্মক্ষেত্রে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আসছে।

এমএমএআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।