এডিবির পরবর্তী বার্ষিক সভা জাপানে, হবে ছয় দশক উদযাপন
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরবর্তী বার্ষিক সভা জাপানে অনুষ্ঠিত হবে। আগামী বছরের (২০২৭ সালের) ২ থেকে ৫ মে জাপানের আইচি-নাগোয়াতে সংস্থাটি ৬০তম বার্ষিক সভা অনুষ্ঠিত হবে।
বুধবার (৬ মে) সংস্থাটির ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই বার্ষিক সভায় ব্যাংকটির সূচনালগ্ন থেকে চলে আসা ছয় দশকের অংশীদারত্বকে উদযাপন করা হবে।
আরও পড়ুন
আধুনিক বাণিজ্য ব্যবস্থাপনায় দক্ষ জনবল গড়ে তোলা জরুরি: বাণিজ্যমন্ত্রী
নবায়নযোগ্য বিদ্যুৎ ২.৩ শতাংশ, বেড়েছে জীবাশ্ম জ্বালানি আমদানি
এডিবির প্রেসিডেন্ট মাসাতো কান্দা বলেন, আমাদের প্রতিষ্ঠাতা সদস্য এবং অন্যতম বৃহত্তম শেয়ারহোল্ডার জাপানের সঙ্গে ছয় দশকের অংশীদারত্ব ও রূপান্তরকে চিহ্নিত করাটা যথার্থ। ৬০তম বার্ষিক সভাটি শুধু একটি উদযাপনই হবে না, এটি হবে ভবিষ্যতের দিকে তাকানোর একটি মুহূর্ত। এই মাইলফলক অনুষ্ঠানের ব্যাপক সাফল্যের ব্যাপারে উচ্চ প্রত্যাশা রাখি।
এমওএস/কেএসআর