জাগো নিউজের যুগপূর্তিতে এবি ব্যাংকের শুভেচ্ছা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ১০ মে ২০২৬
জাগো নিউজের এক যুগপূর্তি উপলক্ষে এবি ব্যাংকের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়/ছবি: জাগো নিউজ

দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের এক যুগপূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে বেসরকারি খাতের এবি ব্যাংক পিএলসি।

রোববার (১০ মে) ব্যাংকের ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টের সিনিয়র প্রিন্সিপাল অফিসার তারিকুল ইসলাম তারিক এবং সিনিয়র অফিসার মো. নাহিদুল ইসলাম রাজধানীর বাড্ডায় জাগো নিউজ কার্যালয়ে প্রতিষ্ঠানের সম্পাদক কে. এম. জিয়াউল হকের হাতে ফুলের তোড়া দিয়ে ব্যাংকের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে তারিকুল ইসলাম তারিক বলেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ১২ বছরের গৌরবময় পথচলায় জাগো নিউজকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। জাগো নিউজ বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি এর সমাধানেও সংবাদ প্রকাশের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করি।’

ইএআর/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।