সোনালী ব্যাংকের রেমিটরস সম্মেলন


প্রকাশিত: ১২:৩২ পিএম, ১১ জানুয়ারি ২০১৫

রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক রিয়াদে রেমিটরস সম্মেলনের আয়োজন করেছিলো। সম্প্রতি প্রতিনিধি অফিসের আয়োজনে রেমিটরস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রিয়াদের সালাহদিন হোটেলের কনফারেন্স রুমে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এ এইচ এম হাবিবুর রহমান।

সোনালী ব্যাংকের এজিএম আব্দুল ওয়াহাবের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- রিয়াদের বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স (সিডিএ) মোহাম্মদ আইয়ুব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও প্রদীপ কুমার দত্ত।

অনুষ্ঠানে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে বক্তব্য রাখেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও প্রদীপ কুমার দত্ত।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।