পরিচালক ও ব্যাংকের উর্ধ্বতনদের স্বচ্ছ হতে বললেন গভর্নর
ব্যাংকের পরিচালনা পর্ষদ ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সুশাসন নিশ্চিত করতে আরো স্বচ্ছতা আনতে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। তিনি বলেছেন, ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করতে পরিচালনা পর্ষদ ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের স্বচ্ছতা আনতে হবে, জবাবদিহিতা থাকতে হবে।
শনিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আন্তর্জাতিক ফিন্যান্স করপোরেশন (আইএফসি) ব্যাংকিং খাতে সুশাসন শীর্ষক এই সেমিনারের আয়োজন করে। এতে আইএফসির আবাসিক ব্যবস্থাপক কেইলের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকিং জগতের ব্যক্তিরা অংশ নেন।
গভর্নর বলেন, ব্যাংক খাতে সুশাসন, ভূমিকা, ঝুঁকি ব্যবস্থাপনা, স্বচ্ছতা আনতে পরিচালকদের ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সর্তক থাকতে হবে। ন্যায়ভাবে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, ব্যাংক খাতে কিছু অনিয়ম ঘটেছে। কিন্তু আমরা এসব আর দেখতে চাই না। তাই সবাইকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
এসএ/এআরএস/আরআইপি