পাম্পে গেলেই মিলছে তেল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ২৯ এপ্রিল ২০২৬
কয়েক সপ্তাহের টানা ভোগান্তির পর রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে কমতে শুরু করেছে যানবাহনের দীর্ঘ সারি/ বুধবার তোলা ছবি

কয়েক সপ্তাহের টানা ভোগান্তির পর রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে কমতে শুরু করেছে যানবাহনের দীর্ঘ সারি। স্বাভাবিক হতে শুরু করেছে জ্বালানি তেল সরবরাহ পরিস্থিতি। এখন অধিকাংশ পাম্পেই চাহিদামতো তেল পাচ্ছেন গাড়িচালকরা।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর নীলক্ষেত, শাহবাগ, রমনাসহ গুরুত্বপূর্ণ পাম্পগুলো ঘুরে দেখা যায়, বেশ কয়েকদিন ধরে যেখানে তেল নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো, সেখানে এখন অনেক পাম্পেই কয়েক মিনিটের মধ্যেই মিলছে ডিজেল, অকটেন ও পেট্রোল। কমেছে মোটরসাইকেল, প্রাইভেটকার ও গণপরিবহনের চাপও।

রমনা ফিলিং স্টেশনে তেল নিতে আসা রুপম আহমেদ বলেন, শান্তিতে তেল নিতে পারলাম। লাইনে দাঁড়াতে হয়নি। কয়েকদিন আগেও যেখানে ৪-৫ ঘণ্টা অপেক্ষা করে তেল নিতে হতো আজ কয়েক মিনিটের মধ্যেই পেলাম।

jagonews24

নীলক্ষেতের পথের বন্ধু ফিলিং স্টেশনে তেল নিতে আসা রাতুল হোসেন বলেন, অপেক্ষা না করে তেল পেলাম। ভোগান্তি নেই। এমন পাম্পই চেয়েছিলাম। তেল নিয়ে যা ভোগান্তি গেছে বলার মতো নয়। এখন স্বস্তি পাচ্ছি।

রমনা পেট্রোল পাম্পের স্বত্বাধিকারী মো. নাজমুল হক বলেন, এখন জ্বালানি সরবরাহ স্বাভাবিক। সব গাড়ি তাদের চাহিদা অনুযায়ী জ্বালানি নিতে পারছে।

এর আগে ১৮ এপ্রিল রাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার প্রজ্ঞাপন জারি করে। নতুন দামের সমন্বয় অনুসারে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা ও পেট্রোলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। সরকার নির্ধারিত দামেই জ্বালানি তেলের বিক্রি হচ্ছে।

এনএস/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।