ডিএসইতে পিই রেশিও কমেছে ১.২৭ শতাংশ


প্রকাশিত: ১২:০৪ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৫

সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে ১ দশমিক ২৭ শতাংশ। সপ্তাহ শেষে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৭ দশমিক ৩২ পয়েন্টে। যা আগের সপ্তাহ শেষে অবস্থান ছিল ১৭ দশমিক ৫৪ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহে পিই রেশিও কমেছে দশমিক ২২ পয়েন্ট বা ১ দশমিক ১৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহ শেষে খাতভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬ দশমিক ৯ পয়েন্টে, সিমেন্ট খাতের ৩২ দশমিক ২ পয়েন্ট, সিরামিক খাতের ৩৫ দশমিক ২ পয়েন্টে, প্রকৌশল খাতে ২১ দশমিক ৮ পয়েন্ট, খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ৩১ দশমিক ৭ পয়েন্ট, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ১২ দশমিক ৫ পয়েন্ট, জেনারেল বিমাতে ১২ দশমিক ২ পয়েন্ট, তথ্য ও প্রযুক্তি খাতের ২২ পয়েন্টে, পাট খাতের ১৬ দশমিক ৬ পয়েন্ট, বিবিধ খাতের ৪৫ দশমিক ৩ পয়েন্ট, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৮ পয়ন্টে, এনবিএফআই খাতের ১৭ দশমিক ৮ পয়েন্টে, কাগজ খাতের ৯ দশমিক ১ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতের ২৪ দশমিক ৩ পয়েন্ট, সেবা ও আবাসন খাতের ২৯ দশমিক ৮ পয়েন্ট, চামড়া খাতের ২৩ দশমিক ৯ পয়েন্ট, টেলিযোগাযোগ খাতে ২৩ দশমিক ৪ পয়েন্ট, বস্ত্র খাতের ১৩ পয়েন্ট এবং ভ্রমণ ও অবকাশ খাতে ১৫ দশমিক ৬ পয়েন্টে অবস্থান করছে।

বিশ্লেষকদের মতে, গত সপ্তাহে টানা দরপতনে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে। এতে পিই রেশিও কমে গেছে। তবে পিই রেশিও ১৫ ঘরে থাকলে বিনিয়োগ নিরাপদ বলে মনে করেন তারা।

এসআই/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।