লেনদেন বেড়েছে উভয় শেয়ারবাজারে
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় শেয়ারবাজারে টাকার অংকে বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে সূচক বাড়লেও কমেছে সিএসইতে। তবে লেনদেন হওয়া বেশিভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর কমেছে উভয় বাজারে।
দিনশেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ৭০ কোটি টাকা। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে ৪ কোটি টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার ডিএসইতে প্রথন মূল্যসূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০৮ পয়েন্টে অবস্থান করছে। এসময় লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১২৬টির দাম বেড়েছে, কমেছে ১৪৪ টির আর অপরিবর্তিত রয়েছে ৫১টি প্রতিষ্ঠানের শেয়ারের।
ডিএসইতে টাকায় লেনদেন হয়েছে ৩১৫ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে ৭০ কোটি টাকা বেশি। রোববার লেনদেন হয়েছিল ২৪৫ কোটি।
অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৯২৩ পয়েন্টে। সিএসইতে মোট ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৫ টির, কমেছে ১১৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৬ কোটি টাকা। রোববার লেনদেন হয়েছিল ২২ কোটি টাকা।
এসআই/আরএস/এমএস