লভ্যাংশ দিবে না আইসিবি ইসলামিক ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান আইসিবি ইসলামিক ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা দেয়নি। সোমবার ব্যাংকটির পরিচালনা পর্ষদ সভায় ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সমাপ্ত বছরের লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত বছরে ব্যাংকটি শেয়ার প্রতি লোকসান (ইপিএস) করেছে ৪৩ পয়সা। আর নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) লোকসান হয়েছে ১৪ টাকা ৪৯ পয়সা। আগামী ৯ জুন ব্যাংটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকোর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৫ এপ্রিল ২০১৫।
উল্লেখ্য, ‘জেড’ ক্যাটাগরির এই ব্যাংক ১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
এসআই/আরএস/পিআর