সিপিভিসি পাইপ নিয়ে এলো আরএফএল


প্রকাশিত: ০২:৪২ পিএম, ১৫ এপ্রিল ২০১৫

বাংলাদেশে প্রথমবারের মতো সিপিভিসি পাইপ উৎপাদন ও বাজারজাত করবে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান আরএফএল। আধুনিক প্রযুক্তির এই পাইপের অগ্নিরোধক ও ৯৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহ্য করার ক্ষমতা রয়েছে।

দেশের বৃহৎ পাইপ উৎপাদনকারী প্রতিষ্ঠান আরএফএল এবং যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান লুব্রিজল অ্যাডভান্সড ম্যাটারিয়ালস যৌথভাবে এ পাইপ উৎপাদন করবে বলে বুধবার এক অনুষ্ঠানে জানানো হয়।

এ উপলক্ষে রাজধানীর ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, আরএফএল ফ্লোগার্ড ব্র্যান্ডের আওতায় সিপিভিসি পাইপ বাজারজাত করা হবে।

এসএ/বিএ/আরআই


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।