ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার উভয় শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর। টাকার অংকে লেনদেনেও চাঙ্গাভাব লক্ষ্যকরা যাচ্ছে। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়।
বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সকাল সাড়ে ১১টায় প্রধান সূচক ডিএসইএক্স ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৪০৪ পয়েন্টে এবং শরীয়া সূচক ডিএসইএস ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭১ পয়েন্ট অবস্থান করছে।
এছাড়া ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৮৫ পয়েন্টে। আর টাকায় লেনদেন হয়েছে ১৬৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১৭৪টির দাম বেড়েছে, কমেছে ৬৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের।
অন্যদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৭৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২২৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে।
এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ৩৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১২ কোটি টাকা।
এসআই/বিএ/পিআর