শেয়ার বিক্রি করবে নর্দার্ন জুটের পরিচালক
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাট খাতের প্রতিষ্ঠান নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানির উদ্যোক্তা পরিচালক আগা খান মো. ইউসুফ প্রতিষ্ঠানের এক লাখ ৭৮ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ( ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, মো. ইউসুফ তার হাতে থাকা নর্দার্ন জুটের ছয় লাখ ২১ হাজার ৫৮৫টি শেয়ারের মধ্যে এক লাখ ৭৮ হাজার শেয়ার বিক্রি করবে। আগামী ৩০ এপ্রিলের মধ্যে স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে বাজার দরে এসব শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির শেয়ার ২১০ টাকায় বিক্রি হচ্ছে। উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির নর্দার্ন জুট পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৯৪ সালে।
এসআই/বিএ/আরআই