তিন দিন ধরে পুঁজিবাজারে দরপতন
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দেশের উভয় পুঁজিবাজারে সূচকের দরপতন হয়েছে। ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হলেও শেষ পর্যন্ত দিনশেষে উভয় পুঁজিবাজারে সূচকের পতন হয়। কমেছে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের দর। এনিয়ে টানা তিন কার্যদিবসে দরপতন হলো পুঁজিবাজারে।
বুধবার দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩০ পয়েন্ট কমে চার হাজার ২৫২ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৪১ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট কমে ১ হাজার ৬২১ পয়েন্টে অবস্থান করছে। আর টাকায় লেনদেন হয়েছে ৫২৫ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত দিনের চেয়ে ৮৬ কোটি টাকা বেশি। গত কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৩৯ কোটি টাকা।
এদিন মোট ৩০৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ৯২টির দাম বেড়েছে, কমেছে ১৮৭ টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১০৬ পয়েন্ট কমে ৭ হাজার ৯৪৬ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৬৯টির, কমেছে ১৪৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪১ কোটি ৯০ লাখ টাকা।
এসআই/একে/আরআই