চার প্রতিষ্ঠানের লেনদেন বন্ধ বৃহস্পতিবার


প্রকাশিত: ০১:২০ পিএম, ২২ এপ্রিল ২০১৫

রেকর্ড ডেটের কারণে বৃহস্পতিবার পুঁজিবাজারে তালিকাভুক্ত চার প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো - এবি ব্যাংক লিমিটেড, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স এবং শাশা ডেনিমস।

সূত্র জানায়, ২১ এপ্রিল মঙ্গলবার ও ২২ এপ্রিল বুধবার এই দুদিন প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেন স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে হয়। আর কোম্পানিগুলোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ এপ্রিল (বৃহস্পতিবার)। রেকর্ড ডেটের কারণে বৃহস্পতিবার প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

এসআই/একে/আরআইপি
 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।