১০৫ শতাংশ লভ্যাংশ দেবে বাটা সু
পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড বিনিয়োগকারীদের জন্য চূড়ান্ত ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য অন্তর্বর্তীকালীন ১৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। সব মিলিয়ে মোট ২৮০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানটি ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে।
সূত্র জানায়, গত সোমবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় অর্থবছরের জন্য চূড়ান্ত ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য অন্তর্বর্তীকালীন ১৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
বাটা সু’র বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৫ জুন অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ মে।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের হিসেব অনুযায়ী বাটা সু’র শেয়ারপ্রতি আয় হয়েছে ৫১ টাকা ২২ পয়সা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৮৭ টাকা ৯৪ পয়সা।
বাটা সু ২০১৩ সালে বিনিয়োগকারীদের জন্য ৩০০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর পুরোটাই নগদ লভ্যাংশ। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫৯ টাকা ৪৪ পয়সা।
এসআই/একে/এমএস