১২ সংখ্যার টিআইএন চেয়েছে এসিআই-বাটা সু


প্রকাশিত: ০৬:৫৮ এএম, ২৯ এপ্রিল ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি প্রতিষ্ঠান ওষধ ও রসায়ন খাতের এসিআই ফরমুলেশন লি. ও ট্যানারি খাতের বাটা সু লিমিটেড তাদের শেয়ারহোল্ডাদের কাছে ১২ সংখ্যার ইলেকট্রনিক কর শনাক্ত নম্বর (ই-টিআইএন) চেয়েছে। আগামী ১০ মে`র আগে টিআইএন নম্বর পাঠাতে বলা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, লভ্যাংশের উপর ৫ শতাংশ উৎসে কর অব্যাহতি পেতে শেয়ারহোল্ডাদের কাছ থেকে ১২ সংখ্যার টিআইএন চেয়েছে কোম্পানি দুটি। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের সেকশন (১), ক্লস (বি), সাব ক্লস (রর) অনুযায়ী, যেসব বিনিয়োগকারীর ১২ সংখ্যার টিআইএন নম্বর নেই তাদের লভ্যাংশের উপর ১৫ শতাংশ কর দিতে হবে। তবে যাদের ১২ সংখ্যার টিআইএন নম্বর রয়েছে তাদের ১০ শতাংশ দিতে হবে। এজন্য ১০ মে’র আগে ১২ সংখ্যার টিআইএন জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, এসিআই ফরমুলেশন লি বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৩ মে। আর বাটা সু কোম্পানি (বাংলাদেশ)লি. বিনিয়োগকারীদের জন্য চূড়ান্ত ১০৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। তাদের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ মে।

এসআই/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।