আট বিমা প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা


প্রকাশিত: ০৭:২২ এএম, ২৯ এপ্রিল ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত আটটি বিমা প্রতিষ্ঠান ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো ফেডারেল ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স ও ফনিক্স ইন্স্যুরেন্স।

ফেডারেল ইন্স্যুরেন্স:
ফেডারেল ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৯ জুন অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ মে।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী বিমা কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা শূন্য ৯ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা শূন্য ৬ পয়সা।

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স :
বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স। কোম্পানির এজিএম ১৬ জুন অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ মে।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী বিমা কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৬৬ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ১৫ পয়সা।

এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স :
বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স। কোম্পানির এজিএম ১৬ আগস্ট অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জুন।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী বিমা কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৫০ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৬ টাকা ৭৪ পয়সা।

ঢাকা ইন্স্যুরেন্স :
বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে ঢাকা ইন্স্যুরেন্স। এর মধ্যে নগদ ৮ শতাংশ ও বোনাস লভ্যাংশ ৭ শতাংশ। কোম্পানির এজিএম ২৫ জুন অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে  ১৩ মে।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ী বিমা কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৮৪ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৮৯ পয়সা।

প্যারামাউন্ট ইন্স্যুরেন্স:
বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। কোম্পানির এজিএম ২৫ জুন অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ মে।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৪৭ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ১৩ পয়সা।

গ্লোবাল ইন্স্যুরেন্স:
বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে গ্লোবাল ইন্স্যুরেন্স। কোম্পানির এজিএম ১১ জুলাই অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১০ মে।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১৫ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা শূন্য ৭ পয়সা।

সোনার বাংলা ইন্স্যুরেন্স:
বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে সোনার বাংলা ইন্স্যুরেন্স। এরমধ্যে নগদ ৬ শতাংশ এবং ৬ শতাংশ বোনাস লভ্যাংশ। কোম্পানির এজিএম ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ মে।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের হিসাব অনুযায়ি কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৬৫ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা ৩৪ পয়সা।

ফনিক্স ইন্স্যুরেন্স:
বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ফনিক্স ইন্স্যুরেন্স। কোম্পানির এজিএম ১০ জুন অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ মে।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৪২ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩২ টাকা ৬৩ পয়সা।

এসআই/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।