২০১৮ সালে বাজেট হবে ৫ লাখ কোটি টাকা : অর্থমন্ত্রী


প্রকাশিত: ০৭:৫৫ এএম, ২৯ এপ্রিল ২০১৫

২০১৮ সালে বাজেটের আকার ৫ লাখ কোটি টাকার কাছাকাছি গিয়ে দাঁড়াবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অন্যদিকে চলতি অর্থবছরে জিডিপির হার ৭ শতাংশের কাছাকাছিই হবে বলে আবারো দাবি করেছেন তিনি।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, নতুন মূল্য সংযোজন কর আইন ২০১৬ সালের জুলাই থেকে কার্যকর হবে।

এসএ/একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।