চার প্রতিষ্ঠানের পর্ষদ সভা বৃহস্পতিবার


প্রকাশিত: ০৮:১৩ এএম, ২৯ এপ্রিল ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ সভার দিন ঘোষণা করেছে। আগামীকাল ৩০ এপ্রিল, বৃহস্পতিবার পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো : ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড এবং সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লি.।

পর্ষদ সভায় ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে বৈঠকে আসতে পারে প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা।

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি ও ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার বিকেল ৩টায় এবং সামিট পাওয়ার লিমিটেডের পর্ষদ সভা বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

২০১৩ সালে ইউনিক হোটেল শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড দিয়েছিল ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ, সামিট পাওয়ার দিয়েছিল ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ আর সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি দিয়েছিল ২০ শতাংশ লভ্যাংশ। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ছিল।

এসআই/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।