ওয়ান ব্যাংকের এজিএম বৃহস্পতিবার


প্রকাশিত: ০৮:৩৪ এএম, ২৯ এপ্রিল ২০১৫

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ওয়ান ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল ৩০ এপ্রিল, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, রাজধানীর রমনায় ইস্কাটন গার্ডেন রোডে অবস্থিত পুলিশ কনভেনশন হলে সকাল ১১টায় ব্যাংকের এজিএম অনুষ্ঠিত হবে। এজিএমে সমাপ্ত অর্থবছরে ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন হতে পারে।

ব্যাংকটি ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ এবং সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে।

সমাপ্ত অর্থবছরের হিসেব অনুযায়ী ব্যাংকটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা ১২ পয়সা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ৯৫ পয়সায়।

এর আগে ২০১৩ সালে ব্যাংকটি ১৯ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ৯ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।

উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির ব্যাংকটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৩ সালে।

এসআই/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।