দর পতনের শীর্ষে রেনেটা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৪ মে বৃহস্পতিবার দর পতনের শীর্ষে উঠে এসেছে ওষুধ ও রসায়ন রেনেটা লিমিটেড। এ দিন স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার দর কমেছে ১৭ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত কার্যদিবস বুধবার রেনেটা শেয়ারের সমাপনী মূল্য ছিল ১ হাজার ৭০ টাকা ৬ পয়সা। বৃহস্পতিবার লেনদেন শেষে কমে দাঁড়িয়েছে ৮৮৮ টাকা ৫ পয়সা। আজকে (বৃহস্পতিবার) কোম্পানিটির শেয়ারের দরসীমা ছিল ৮৭৫ টাকা থেকে ৮৯৭ টাকা।
দর হারানোর শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে এসিআইয়ের ১০ দশমিক ৯৪ শতাংশ, বে লিজিংয়ের ৯ দশমিক ৫২ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৩১ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৯ দশমিক ২৩ শতাংশ, ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডের ৮ দশমিক ৩৩ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৭ দশমিক ৮৯ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ৭ দশমিক ৮৫ শতাংশ, বিডি ওয়েল্ডিংয়ের ৭ দশমিক ৫৫ শতাংশ এবং এল আর গ্লোবাল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর কমেছে ৭ দশমিক ১৪ শতাংশ।
এসআই/আরএস/পিআর