ফেইসবুকে ১৪ হাজার বিনিয়োগকারীকে সেবা দিয়েছে সিএসই
চট্টগ্রাম স্টক এক্সচঞ্জে (সিএসই) তাদের অফিসিয়াল ফেসবুকে ১৪ হাজার বিনিয়োগকারীকে পুঁজিবাজার সংক্রান্ত সেবা দিয়েছে। একই সঙ্গে প্রতিদিনের তথ্য, সংবাদ এবং ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে বিনিয়োগকারীদের পরামর্শ দিচ্ছে বলে জানিয়েছেন সিএসই।
বৃহস্পতিবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সঙ্গে বৈঠক করে সিএসই। বৈঠকে এ তথ্য জানানো হয়।
বৈঠকে বর্তমান পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় জানানো হয়, গত তিন মাসে সিএসই বিনিয়োগকারীদের সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ বাড়িয়েছে। সিএসই নিজস্ব অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে প্রতিদিনই তথ্য, সংবাদ এবং ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে বিনিয়োগকারীদের পরামর্শ প্রদান করা হচ্ছে। এ পর্যন্ত ১৪ হাজার ১৫৮ জন ব্যক্তি সরাসরি এই পেজের মাধ্যমে সেবা গ্রহণ করেছেন এবং ১৪ মে পর্যন্ত ৩১ হাজার ৯৪০ জন ব্যক্তি এই পেজে লাইক দিয়েছেন।
বৈঠকে স্ক্রিপ্ট নেটিং চালু এবং স্বল্প মূলধনী কোম্পানিগুলোর জন্য আলাদা সেগমেন্ট করতেও অনুরোধ জানানো হয় এবং এর গুরুত্বও তুলে ধরা হয়। এছাড়া বৈঠকে সিএসই’র পক্ষ থেকে মার্কেট মেকিং রুল পুনঃবিবেচনারও অনুরোধ করা হয়।
সভায় বিএসইসি’র চেয়ারম্যন অধ্যাপক ড. এম খায়রুল হোসেনের সভাপতিত্ত্বে আরো উপস্থিত ছিলেন, সিএসই’র চেয়ারম্যান ড. মুহাম্মদ আবদুল মজিদ, বিএসইসি’র কমিশনারাসহ সিএসই পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক।
এসআই/আরএস/আরআই