সপ্তাহে ছয় প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা


প্রকাশিত: ০৭:১১ এএম, ১৫ মে ২০১৫

গত সপ্তাহে জুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬টি প্রতিষ্ঠান ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো-ওরিয়ন ফার্মা, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, এমবি ফার্মা ও ইসলামি ইন্স্যুরেন্স।

ওরিয়ন ফার্মা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ফার্মার পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়। সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৪ টাকা ২৫ পয়সা। আর নেট আসেট ভ্যালু (এনএভি) হয়েছে ৬৭ টাকা ৫০ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৮ জুন । এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মে।

ইনফরমেশন সার্ভিসেস
ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ দেবে না। বছর শেষে কোম্পানিটি শেয়ার প্রতি লোকসান করেছে ৭০ পয়সা। আর কোম্পানির নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) হয়েছে ১৫ টাকা ৫৮ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৮ জুন। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৬ জুন।

পূরবী জেনারেল ইন্স্যুরেন্স
বিমা খাতের কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ৩০ জুলাই। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ জুন।

জনতা ইন্স্যুরেন্স
জনতা ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।

বছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস করেছে ১৬ পয়সা। আর কোম্পানির নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) হয়েছে ১৪ টাকা ৮৯ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৫ জুলাই। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ মে।

এমবি ফার্মা
ওষধ ও রসায়ন খাতের প্রতিষ্ঠান এমবি ফার্মা লিমিটেড বিনিয়োগকারীদের জন্য ২৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।  প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৪ জুন অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ মে।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের প্রতিষ্ঠানটি শেয়ারপ্রতি আয় করেছে ৩ টাকা ১৩ পয়সা।

ইসলামি ইন্স্যুরেন্স
বিমা খাতের প্রতিষ্ঠান ইসলামি ইন্স্যুরেন্স বাংলাদেশ লি. বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। সমাপ্ত বছরে ইসলামি ইন্স্যুরেন্স শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ৪ পয়সা।

বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৩ জুন অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ মে।

এসআই/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।