রমজানে ব্যাংক লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা


প্রকাশিত: ০২:০৩ পিএম, ১০ জুন ২০১৫

পবিত্র রমজান মাসে ব্যাংকগুলোর অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সময় অনুযায়ী রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন বিভাগ এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে চিঠি পাঠিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রোববার থেকে বৃহস্পতিবার ব্যাংকের অফিস সময় সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত চলবে যোহরের নামাজের বিরতি। আর লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। শুক্রবার ও শনিবার যথানিয়মে সাপ্তাহিক ছুটি থাকবে। রমজান মাসের পর অফিস ও লেনদেনের সময়সূচি আগের অবস্থায় ফিরে আসবে।

এসআই/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।