শ্রমিক কল্যাণ তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা দিলো পদ্মা অয়েল 

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৭ পিএম, ১৪ মে ২০২৬
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে চেক হস্তান্তর করা হয়/ছবি: সংগৃহীত

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ৩ কোটি ৭০ লাখ টাকা জমা দিয়েছে রাষ্ট্রায়ত্ত জ্বালানি বিপণন প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড।

বৃহস্পতিবার (১৪ মে) এক অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে এই অর্থের চেক হস্তান্তর করা হয়। প্রতিষ্ঠানটির ২০২৪-২৫ অর্থবছরের নিট মুনাফার একটি অংশ হিসেবে এ অর্থ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে জমা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে শ্রমমন্ত্রী পদ্মা অয়েলের এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ অর্থ শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

চেক হস্তান্তর অনুষ্ঠানে পদ্মা অয়েল পিএলসির সহকারী মহাব্যবস্থাপক ফরিদ উদ্দিন আহমেদ, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

এমএএস/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।