সূচকের পাশাপাশি কমেছে লেনদেন


প্রকাশিত: ০৯:৩২ এএম, ২১ জুন ২০১৫

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার উভয় শেয়ারবাজারে সূচকের নিম্নমুখি প্রবণতায় লেনদেন শুরু হয় যা লেনদেন শেষ হওয়া পর্যন্ত অব্যাহত থাকে। কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণও। পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের লেনদেনের সময় এক ঘণ্টা কমিয়ে তিন ঘণ্টা করা হয়েছে। নতুন সময় অনুযায়ী সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত লেনদেন হয়।

রোববার দিনশেষ দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে চার হাজার ৫১১ পয়েন্টে অবস্থান করছে এবং ডিএসইএস সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৩ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৭৩১ পয়েন্টে অবস্থান করছে।

টাকার অংকে লেনদেন হয়েছে ৩০৮ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ৯৮ কোটি ৪৫ লাখ টাকা কম। গত কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪০৬ কোটি টাকা।

ডিএসইতে ৩১৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৫টির দাম বেড়েছে, কমেছে ১৩৪টির আর অপরিবর্তিত রয়েছে ৪৯টি প্রতিষ্ঠানের শেয়ারের।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২ পয়েন্ট কমে ৮ হাজার ৪৫৫ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে।

এর মধ্যে দর বেড়েছে মাত্র ৯৬টির, কমেছে ১০১টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৪ কোটি ৭৩ টাকা।

এসআই/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।