ষষ্ঠ দিনেও দর পতনে চলছে লেনদেন


প্রকাশিত: ০৫:৫৫ এএম, ২৫ জুন ২০১৫

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। কমেছে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর। টাকার অংকে লেনদেনেও ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়। এ নিয়ে ১৮ জুন থেকে টানা ছয় কার্যদিবস দর পতন হচ্ছে দেশের পুঁজিবাজারে।

বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় সকাল সাড়ে ১১টায় প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার ৪৪০ পয়েন্টে এবং শরীয়া সূচক ডিএসইএস ৩ পয়েন্ট কমে ১ হাজার ৮৮ পয়েন্ট ও ডিএস ৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭১০ পয়েন্টে। আর টাকায় লেনদেন হয়েছে ৯০ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৫৬ টির দাম বেড়েছে, কমেছে ১৬২ টির আর অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের।

অন্যদিকে ১১টা ৩৫ মিনিটে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২৯ পয়েন্ট কমে ৮ হাজার ৩৪০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১৫০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৭ টির, কমেছে ৯০ টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১২ কোটি টাকা।

এসআই/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।