দর হারানোর শীর্ষে এশিয়া ইন্স্যুরেন্স


প্রকাশিত: ০৮:১৭ এএম, ২৫ জুন ২০১৫

পুঁজিবাজারে দর হারানোর শীর্ষে উঠে এসেছে বিমা খাতের প্রতিষ্ঠান এশিয়া ইন্স্যুরেন্স লি.। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির শেয়ার দর কমেছে ৯ দশমিক ৫৭ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বুধবার প্রতিষ্ঠানটির শেয়ারের সমাপনী মুল্য ছিল ১৭ টাকা ৪০ পয়সা। বৃহস্পতিবার লেনদেন শেষে তা কমে দাঁড়িয়েছে ১৫ টাকা ৭০ পয়সা।

দর পতনের শীর্ষে থাকা অন্য ৯ প্রতিষ্ঠান হলো :  ঢাকা ড্রাইং ৮ শতাংশ, ৭ম আইসিবি মিউচ্যুায়াল ফান্ড ৭ দশমিক ৯৫ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ৭ দশমিক ৫৩ শতাংশ, রহিমা ফুড কর্পোরেশন ৬ দশমিক ৭৬ শতাংশ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ৫ দশমিক ২২ শতাংশ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ৪ দশমিক ৯৫ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ৪ দশমিক ২৫ শতাংশ, জাহিন টেক্স  ৩ দশমিক ৮৯ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের দর হারিয়েছে ৩ দশমিক ৮৪ শতাংশ।

এসআই/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।