বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার ছাড়ালো


প্রকাশিত: ১১:০৪ এএম, ২৫ জুন ২০১৫

বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। মঙ্গলবার এ নতুন মাইল ফলক ছুঁয়েছে রিজার্ভ। এর আগে গত এপ্রিলে রিজার্ভ ছিল ২৪ দশমিক শূন্য ৯ বিলিয়ন ডলার। তারপরও গত ফেব্রুয়ারিতে রিজার্ভ ২৩ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে।
 
রফতানি ও রেমিটেন্সে ভালো প্রবৃদ্ধি এবং বেসরকারি খাতে প্রচুর বিদেশি ঋণ আসার কারণে রিজার্ভ বাড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ রিজার্ভ দিয়ে আট মাসের বেশি আমদানি ব্যয় মেটানো সম্ভব হবে।
 
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র এএফএম আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, `দেশে বিদেশি মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ২৫ বিলিয়ন ডলার অতিক্রম করল। মূলত অভ্যন্তরীণ খাদ্য উৎপাদন বাড়ার ফলে আমদানি চাহিদা তুলনামূলক কম হওয়া এবং রফতানি ও রেমিটেন্সে ভালো প্রবৃদ্ধির কারণে রিজার্ভ বাড়ছে।

এসএ/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।