বিস্কুটের রাজ্য ‘বিস্ক ক্লাব’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ০৭ জানুয়ারি ২০১৮

স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু বেকারি পণ্যের সমাহার নিয়ে মেলায় এসেছে দেশের অন্যতম খাদ্য প্রক্রিয়া ও বাজারজাতকরণ প্রতিষ্ঠান প্রাণ গ্রুপের ‘বিস্ক ক্লাব’। দারুণ সব অফার ও বিশেষ ছাড়ে এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের বিস্কুট, কেক ও চকলেট।

রাজধানীর শেরেবাংলা নগরে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ১৫ নম্বর প্রিমিয়ার মিনি প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে বিস্ক ক্লাবের এসব পণ্য।

প্রতিষ্ঠানের ম্যানেজার মো. হালিম সরকার বলেন, আমাদের বিস্কুট, কেকসহ সব বেকারি পণ্যই স্বাস্থ্যসম্মত ও এক্সপোর্ট কোয়ালিটির। ভারত, নেপাল, মধ্যপ্রাচ্য ও আফ্রিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে বিস্ক ক্লাবের পণ্য। ক্রেতা-দর্শনার্থীদের কাছে পণ্যগুলো পরিচয় করিয়ে দিতে আমরা মেলায় অংশগ্রহণ করেছি।

মেলায় বেশকিছু নতুন পণ্যসহ ৫০টির বেশি আইটেম রয়েছে। নতুন পণ্যের মধ্যে রয়েছে ক্যামনাট বিস্কুট। যার দাম মাত্র ১৫ টাকা। এছাড়া রয়েছে ৩০ টাকা মূল্যের চকলেট বিস্কুট চিকচক, সেরোও নাট বাদামের বিস্কুট যার দাম ২০ টাকা এবং হ্যাপি কাপের মূল্য ১৫ টাকা।

তিনি জানান, মেলায় ক্রেতাদের জন্য চারটি বিশেষ অফারে নগদ মূল্যছাড় দিচ্ছে বিস্ক ক্লাব। ফান টাইম, কিডস ম্যাজিক, কক্টেইলসহ নানা নামে চলছে এসব অফার। ১৫০ টাকা থেকে সর্বোচ্চ ২৫০ টাকায় পাওয়া যাচ্ছে এসব অফার। অফার ছাড়াও সর্বনিম্ন ১০০ টাকার পণ্য কিনলে রয়েছে ১০ শতাংশ নগদ মূল্য ছাড়।

মেলায় ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে বিস্ক ক্লাবের ফান টাইম অফারটি। বিস্কুট কেকসহ পাঁচ ধরনের পণ্যের এ প্যাকেজটির বাজার মূল্য ২২৫ টাকা। মেলা উপলক্ষে ক্রেতারা পাচ্ছেন মাত্র ১৫০ টাকায়।

আকর্ষণীয় নানা অফারে বিস্ক ক্লাবের প্যাভিলিয়নে ভিড় করছেন ক্রেতা-দর্শনার্থীরা। মেলায় আসা গৃহিণী বিলকিস বেগম বলেন, প্রতিদিনই বাসায় নাস্তার জন্য বিস্কুট লাগে। মেলায় সব ধরনের বিস্কুট পাওয়া যায়। ছাড়ও থাকে। বিস্ক ক্লাবের ফান টাইম, কিডস ম্যাজিক অফারসহ সুগার ফ্রি বিস্কুট কিনলাম।

এসআই/এসআর/এমএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।