বান্দরবানে মৃত হাতি উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ০২ এপ্রিল ২০২৬

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত লাগোয়া জঙ্গলের জলাশয়ে দুদিন ধরে মৃত অবস্থায় পড়ে থাকা একটি হাতির শাবক উদ্ধার করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউপির বটতলা মুসলিমপাড়া এলাকার জঙ্গল থেকে মৃত শাবকটি উদ্ধার করে দাফন করে বন বিভাগ।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার মিয়ানমার-বাংলাদেশ সীমান্তের সোনাইছড়ি ইউপির বটতলা মুসলিমপাড়া এলাকার জঙ্গলের একটি জলাশয় পারাপার হতে গিয়ে কয়েকদিন আগে একটি শাবক হাতির মৃত্যু হয়। এ ঘটনায় ওই দিন থেকে শাবকটির জন্য হাতি দম্পতি জলাশয়ের পাশে দাঁড়িয়ে ছিল। যার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে দুপুরে লামা বনবিভাগের লোকজন শাবকটি উদ্ধার করে দাফন কাজ সম্পন্ন করেন।

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলটি সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি অঞ্চল ও হাতি দম্পতির অবস্থানের কারণে মৃত হাতির শাবকটি উদ্ধার করতে বিলম্ব হয়েছে। তবে পরিস্থিতি অনুকূলে থাকায় উদ্ধার করে ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।

নয়ন চক্রবর্তী/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।