হস্তশিল্প ও ফ্যাশন উদ্যোক্তাদের স্বল্পসুদে ঋণ দিতে চুক্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ২৫ জানুয়ারি ২০১৮

এসএমই ফাউন্ডেশন এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক একটি প্রাক অর্থায়ন চুক্তি স্বাক্ষর করেছে। দেশের হস্তশিল্প এবং ফ্যাশন উদ্যোক্তাদের উন্নয়নে স্বল্পসুদে জামানতবিহীন ঋণ বিতরণের লক্ষ্যে এই স্বাক্ষরিত হয়েছে।

চুক্তির আওতায় এসএমই ফাউন্ডেশন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে ছয় কোটি টাকা বাংলাক্রাফট এবং ফ্যাশন এন্ট্রিপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্যদের মধ্যে নয় শতাংশ সুদে জামনাতবিহীন ঋণ হিসাবে বিতরণ করবে।

বৃহস্পতিবার কাওরান বাজারে অবস্থিত ফাউন্ডেশনের কার্যালয়ে এ চুক্তি অনুষ্ঠিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ ই আব্দুল মোহাইমেন। চুক্তির আওতায় উদ্যোক্তা পর্যায়ে সর্বনিম্ন ৫০ হাজার থেকে সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত ঋণ বিতরণ করা হবে।

উল্লেখ্য, ইতোমধ্যে ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং প্রোগ্রামের আওতায় বিভিন্ন ব্যাংকের মাধ্যমে ১৪টি এসএমই ক্লাস্টার ও তিনটি ক্লায়েন্টেল গ্রুপের এক হাজার তিনশ’ জন (৪৬০ জন নারী উদ্যোক্তাসহ) উদ্যোক্তার মধ্যে প্রায় ৬৫ কোটি টাকা ঋণ হিসাবে বিতরণ করা হয়েছে। এই ঋণ বিতরণের ক্ষেত্রে নতুন ও নারী উদ্যোক্তাদের অগ্রাধিকার দেয়া হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এস এম শাহীন আনোয়ার (মহাব্যবস্থাপক, এসএমই ফাউন্ডেশন), মো. নাজিম হাসান সাত্তার (মহাব্যবস্থাপক ও হেড অব ক্রেডিট প্রোগ্রাম, এসএমই ফাউন্ডেশন), আহসান আফজাল (অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি.), আশরাফুর রহমান (সভাপতি, বাংলাক্রাফ্ট), আজহারুল হক আজাদ (সভাপতি, ফ্যাশন অ্যান্ট্রিপ্রেনিউর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ)।

এমএ/জেডএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।