ব্র্যাক ব্যাংকের উত্তরা শাখা স্থানান্তর


প্রকাশিত: ০৫:৫৭ এএম, ২৯ মার্চ ২০১৬

উন্নত গ্রাহকসেবা প্রদানের লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের উত্তরা শাখা স্থানান্তর করা হয়েছে। নতুন শাখাটি উত্তরার ৬ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের মিকা কর্নারস্টোনের ১ম ও ২য় তলায়। ব্রাক ব্যাংক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামদুদুর রশীদ শাখাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, বৃহত্তর ব্র্যাক পরিবারের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক সবসময় আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে এবং নেটওয়ার্ক বিস্তৃত করতে কাজ করে। এ শাখা উদ্বোধনের ফলে এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গ্রাহকরা আধুনিক সেবা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ব্র্যাক ব্যাংকের রেটেইল ব্যাংকিং বিভাগের ভারপ্রাপ্ত প্রধান আবেদুর রহমান শিকদার, কমিউনিকেশন ও সার্ভিস কোয়ালিটি বিভাগের প্রধান জারা জাবীন মাহবুব এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
 
এআর/এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।