আলু রফতানির নগদ সহায়তায় অ্যাসোসিয়েশনের ছাড়পত্র লাগবে
এখন থেকে আলু রফতানিতে সরকার ঘোষিত ২০ শতাংশ নগদ সহায়তা পেতে পটেটো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রত্যয়নপত্র লাগবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত এক সার্কুলার জারি করেছে।
সার্কুলারে বলা হয়েছে, এখন থেকে আবেদনপত্রের সঙ্গে পটেটো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
এছাড়াও আবেদনের সময় রফতানিকারক প্রতিষ্ঠানের নাম ঠিকানা, রফতানি ঋণপত্র, বিদেশি ক্রেতার নাম ঠিকানা, বিদেশি ক্রেতার ব্যাংকের নাম ঠিকানা, ইনফয়েস নম্বর, পণ্যের পরিমাণ, রফতানিকৃত আলুর সংগ্রহ সূত্র, জাহাজীকরণের তারিখ, ইএক্সপি নম্বর, মোট রফতানি মূল্য, রফতানি মূল্যের সনদপত্র নম্বর ও বৈদেশিক মুদ্রায় রফতানি মূল্য উল্লেখ করতে বলা হয়েছে।
সার্কুলারে একটি ফরমের নমুনাপত্র উল্লেখ করে বলা হয়েছে, এখানে রফতানিকারকের স্বাক্ষর, তারিখ ও বাংলাদেশ পটেটো এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের দুইজন কর্মকর্তার স্বাক্ষর, তারিখ ও সিল থাকতে হবে। যেখানে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা প্রত্যয়ন করবে রফতানিকারকের উল্লিখিত সকল তথ্য সঠিক ও নির্ভুল। পাশাপাশি বিদেশি ক্রেতা বা আমদানিকারকের ক্রয়োদশের যথার্থতা বা বিশ্বাসযোগ্যতা সম্পর্কেও নিশ্চিত করা হবে।
তবে প্রত্যয়নপত্রে কোনো ধরণের ঘষামাজা, কাটাছেড়া বা সংশোধন করা হলে তা বাতিল করা হবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, আলু রফতানিতে অন্যান্য বছরের ন্যয় ২০১৫-১৬ অর্থবছরেও সরকার ২০ শতাংশ হারে নগদ সহায়তা দিয়ে আসছে।
এসআই/একে/পিআর