ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত


প্রকাশিত: ০২:২৮ পিএম, ০৫ এপ্রিল ২০১৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বোর্ড অব ডাইরেক্টরসের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর মতিঝিল দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার। এসময় দেশি-বিদেশি ডাইরেক্টরসহ ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান উপস্থিত ছিলেন।

সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনায় অর্জিত সাফল্য ও অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া বিনিয়োগ সম্প্রসারণ করে দেশের শিল্পোন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য দিক-নির্দেশনা দেয়া হয়।

এসআই/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।