রাবি-চবি-কুয়েটেও নতুন উপাচার্য নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ১৬ মার্চ ২০২৬
রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুখ্য প্রবেশদ্বার। ছবি: সংগৃহীত

রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (কুয়েট) নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যাপক ড. ফোরকান এবং কুয়েটে অধ্যাপক ড. মো. মাসউদ।

সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার পর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ব্রিফিংয়ে তাদের নাম ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

এএএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।