মেডিকেল-ডেন্টাল কলেজে প্রথম বর্ষের ক্লাস শুরু এপ্রিলে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ৩১ মার্চ ২০২৬
সরকারি মেডিকেল কলেজের ভর্তি কার্যক্রম এরই মধ্যে শেষ হয়েছে/ফাইল ছবি

সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস এপ্রিল মাসের মধ্যে শুরু হতে পারে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর মঙ্গলবার (৩১ মার্চ) এ তথ্য জানিয়েছেন।

অধ্যাপক মহিউদ্দিন মাতুব্বর বলেন, ‘এরই মধ্যে সরকারি মেডিকেল কলেজের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। আজ বিকেল ৫টায় বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি কার্যক্রমও শেষ হবে। আমরা এপ্রিল মাসের মধ্যেই ক্লাস শুরু করবো। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনই জানানো যাচ্ছে না।’

তিনি জানান, বেসরকারি মেডেকেল কলেজের একটি অটো-মাইগ্রেশন হয়েছে। আজ একটি ঐচ্ছিক মাইগ্রেশন শেষ হবে। ক্লাস শুরুর আগে শিক্ষার্থীরা আরও দুটি ঐচ্ছিক মাইগ্রেশনের সুযোগ পাবেন। সরকারি মেডিকেলে আর কোনো মাইগ্রেশন হবে না।

এএএইচ/একিউএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।