ইডেনসহ ১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ
দেশের ১০টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদায়ন করা হয়েছে। এরমধ্যে ছয়টি সরকারি কলেজে অধ্যক্ষ ও দুটি কলেজে উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। দুটি কলেজে একসঙ্গে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ একই সঙ্গে পদায়ন করা হয়েছে।
কলেজগুলোতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি ও পদায়ন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। রোববার (১২ এপ্রিল) এ প্রজ্ঞাপন জারি করা হয়।
সোমবার (১৩ এপ্রিল) সকালে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রজ্ঞাপনগুলো প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী- রাজধানীর ইডেন মহিলা কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে অধ্যাপক শামিম আরাকে। সাভার সরকারি কলেজে অধ্যাপক মো. আব্দুল হামিদ মোল্লা, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজে অধ্যাপক খান মো. সাজ্জাদ কবীর, সরকারি দেবেন্দ্র কলেজে অধ্যাপক ড. মুহম্মদ মাহফিল খান, বিরামপুর সরকারি কলেজে অধ্যাপক আশিষ কুমার সরকার, নেত্রকোনা সরকারি মহিলা কলেজে অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, নেত্রকোনার হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজে অধ্যক্ষ বিধান চন্দ্র মিত্র ও লালমাটিয়া সরকারি মহিলা কলেজে অধ্যাপক সুলতানা মাহমুদা ইয়াসমীনকে নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া ইডেন মহিলা কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে অধ্যাপক শাহনাজ পারভীনকে, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজে উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে অধ্যাপক জিয়াউল কবীর, রাজবাড়ী সরকারি কলেজে উপাধ্যক্ষ হিসেবে হিসেবে পদায়ন করা হয়েছে অধ্যাপক মোস্তফা কামাল এবং দিনাজপুর সরকারি মহিলা কলেজে উপাধ্যক্ষ হিসেবে অধ্যাপক মো. আব্দুল্লাহ আল ফুয়াদকে পদায়ন করা হয়েছে।
জারিকৃত এ আদেশের আওতাভুক্ত কর্মকর্তাদের আগামী ১৫ এপ্রিলের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। অন্যথায় ওইদিন বিকেলেই তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এএএইচ/জেএইচ