আমাদের শিক্ষাব্যবস্থার জন্যই শিক্ষার্থীরা অকৃতকার্য হচ্ছে: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ১৭ মে ২০২৬
বেইজলাইন রিপোর্ট শেয়ারিং বিষয়ক সভায় বক্তব্য দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আমাদের শিক্ষাব্যবস্থার জন্যই শিক্ষার্থীরা অকৃতকার্য হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

২০২৮ সাল থেকে প্রাথমিকে নতুন পাঠ্যক্রম চালু হবে জানিয়ে তিনি বলেন, ২০২৭-২৮ সালের ভেতরে আমাদের শিক্ষকদের এ নতুন পাঠ্যক্রমে প্রশিক্ষিত করা হবে। আগামী দুই বছরের মধ্যে নতুন পাঠ্যক্রম নকশা করা হবে। এক বছরের মধ্যে ডিজাইন পাইলটিং সম্পূর্ণভাবে শেষ করে পরীক্ষামূলক কার্যক্রম শুরুর লক্ষ্য রয়েছে।

রোববার (১৭ মে) দুপুরে ময়মনসিংহে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন তিনি। প্রাথমিক স্তরের বাংলা ভাষার দক্ষতা উন্নয়ন পাইলটিং কার্যক্রমের বেইজলাইন রিপোর্ট শেয়ারিং বিষয়ক এ সভায় প্রধান অতিথি ছিলেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন
২০২৮ সাল থেকে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য নতুন কারিকুলাম: প্রতিমন্ত্রী 
প্রজ্ঞাপনের এক ঘণ্টা পরই বেরোবির নতুন ভিসির নিয়োগ বাতিল 

সভায় ববি হাজ্জাজ বলেন, আমাদের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় অনেক জায়গায় পিছিয়ে আছি। এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা প্রচেষ্টাকে স্বাগত জানাই। আমাদের শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীরা অকৃতকার্য হচ্ছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের শেখানোর মতো করে শিক্ষাব্যবস্থা তৈরি করিনি, এ ব্যবস্থা হতে হবে এমন— যেখানে শেখানো যাবে। এ শেখানোর জায়গা থেকে আমরা অনেক দূরে সরে এসেছি। পাঠ্যবই শিক্ষক কারিকুলামের একটি অংশ।

প্রতিমন্ত্রী বলেন, প্রথমত আমাদের কারিকুলাম নকশা করতে হবে যেখানে আমরা শিক্ষার্থীদের শেখাবো। সেজন্য আমাদের প্রথমে কারিকুলাম নকশা করতে হবে। যে কারিকুলামটা আমাদের শিক্ষার্থীদের আসলে শিক্ষা দিতে পারে।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (ন্যাপ) মহাপরিচালক ফরিদ আহমদ। এতে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।