বিসিএস’র প্রিলির ফল প্রকাশ


প্রকাশিত: ১১:৫৩ এএম, ০৮ এপ্রিল ২০১৫

৩৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

গত ৬ মার্চ এ পরীক্ষা হয়। এতে ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন প্রার্থী অংশ নেন, যা বিসিএসের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী। তবে  লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন ২০ হাজার ৩৯১ জন।

এক হাজার ৮০৩টি পদে নিয়োগ দিতে গত ২৩ সেপ্টেম্বর ৩৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

এদিকে প্রিলিমিনারির ফল টেলিটক মোবাইল ফোন থেকে পাওয়া যাচ্ছে। ফল পেতে PSC লিখে স্পেস দিয়ে ৩৫ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

এএএচ/একে/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।