স্নাতক প্রথম বর্ষের ভর্তির রিলিজ স্লিপের আবেদন শুরু


প্রকাশিত: ১২:১৯ পিএম, ১৬ মার্চ ২০১৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে অনলাইন রিলিজ স্লিপের আবেদন ১৬ মার্চ শুরু হয়েছে। বিকেল ৪টা থেকে শুরু হয়ে ২৩ মার্চ রাত ১২টা পর্যন্ত চলবে।

যে সকল প্রার্থী ১ম ও ২য় পর্যায়ে প্রাথমিক আবেদন করেছে কিন্তু মেধা তালিকায় স্থান পায়নি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি ও ভর্তি বাতিল করেছে সে সকল প্রার্থী এতে আবেদন করতে পারবে।

ভর্তি সংক্রান্ত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট (www.admissions.nu.edu.bd) অথবা (nu.edu.bd/admissions) থেকে জানা যাবে।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।

আমিনুল ইসলাম/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।