মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণ ৮ জুন থেকে শুরু


প্রকাশিত: ১১:১৯ এএম, ০২ জুন ২০১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের এমএ, এমএসএস, এমবিএস, এমএসসি ও এম মিউজ শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষার আবেদন ফরম পূরণ আগামী ৮ জুন থেকে ২ জুলাই পর্যন্ত চলবে। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নির্ধারিত সময়ের পরে জরিমানার মাধ্যমে ফরম পূরণের সুযোগ থাকবে না বলেও বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (http://www.nu.edu.bd/?cat=7) থেকে জানা যাবে।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।