শিক্ষামন্ত্রী

দুর্নীতির তদন্ত শুরু করায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দিয়েছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ১৪ মে ২০২৬
গত ১ মে ভোরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ড হয়

শিক্ষক নিয়োগ, সরকারি কেনাকাটা ও অন্যান্য কাজে দুর্নীতি হয়েছে কি না, তার তদন্ত শুরু করায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, ‘আপনারা দেখেছেন না যে ডিজি প্রাইমারি অফিসে আগুন লাগিয়ে দিয়েছেন; কাগজপত্র, নথিপত্র, কম্পিউটার সব পুড়িয়ে দিয়েছেন। পেছনের জিনিসপত্র নিয়ে খোঁজ নিতে গেলেই এমন হবে। সমস্যা বাড়বে। প্রাথমিকের অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে একই কারণে। এখন কী করবেন? ধীরে ধীরে কৌশলে শুরু করতে হবে।’

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন
পরীক্ষার পর ভর্তির গ্যাপ না থাকলে কোচিং এমনিই বন্ধ হয়ে যাবে 
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অগ্নিকাণ্ড, পুড়লো গুরুত্বপূর্ণ নথি-মালামাল 

শিক্ষকদের জাল সনদ ধরা পড়ছে, আরও জাল শিক্ষক রয়েছেন। তাদের ধরতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে- এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) থেকে একদম নতুনভাবে জাল শিক্ষক শনাক্ত করার চেষ্টা চলছে। আমাদের সফটওয়্যারও ডেভলপ হচ্ছে। নতুন অ্যাপ আসছে, সেগুলোতে তাদের সনদ যাচাই করা হবে। একদিনে তো সব হবে না, কারণ এগুলো অনেক বছর ধরে হয়ে আসছে।

গত ১ মে ভোর ৫টার দিকে রাজধানীর মিরপুরে অবস্থিত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন ভবনে অগ্নিকাণ্ড ঘটে। এতে বেশ কয়েকটি কক্ষের নথিপত্র ও গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুড়ে ভস্মীভূত হয়।

এএএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।