মাস্টার্স শেষ এবং ১ম পর্বের পরীক্ষার সময়সূচি ঘোষণা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের এমএ/এমএসএস/ এমবিএস/ এমএসসি/ এম মিউজ শেষ পর্ব (আইসিটিসহ) পরীক্ষা ২৪ আগস্ট থেকে শুরু হয়ে ২৫ অক্টোবর পর্যন্ত এবং ২০১৩ সালের মাস্টার্স ১ম পর্ব পরীক্ষা আগামী ২২ আগস্ট থেকে শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।
পরীক্ষার সময়সূচি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.edu.bd) থেকে জানা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
মো. আমিনুল ইসলাম/এসএস/এমআরআই