অমর একুশে বইমেলায় এসেছে ‘দ্য এন্ডলেস ট্র্যাপ’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭:১২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

অমর একুশে বইমেলায় এসেছে লেখক, চিন্তাবিদ ও গবেষক রিয়াজুল হক-এর নতুন ইসলামী গবেষণাধর্মী গ্রন্থ ‘দ্য এন্ডলেস ট্র্যাপ’। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা অন্বেষা প্রকাশন। এর প্রচ্ছদ করেছেন মো. জহিরুল হক।

লেখক জানান, মানুষ ক্ষণস্থায়ী এই পৃথিবীকে অতিমাত্রায় ভালোবেসে নানা প্রলোভন ও ফাঁদের মধ্যে জড়িয়ে পড়ে। ‘দ্য এন্ডলেস ট্র্যাপ’ গ্রন্থে সেইসব পার্থিব ফাঁদের বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। পাশাপাশি পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে সেসব ফাঁদ থেকে আত্মরক্ষার পথও সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। বিষয়বস্তুকে সহজবোধ্য করতে প্রয়োজনীয় উদাহরণ সংযোজনের পাশাপাশি তাফসীরেরও সহায়তা নেওয়া হয়েছে।

প্রকাশক মো. শাহাদাত হোসেন বলেন, এই জগৎকে স্থায়ী আবাস ভাবার অবকাশ নেই। মহান আল্লাহ যতদিন আমাদের এখানে অবস্থানের সুযোগ দেন, সে সময়টুকু তাঁর নির্দেশিত পথে ইবাদত ও কল্যাণমূলক কাজে ব্যয় করা উচিত। মানুষের জীবন মূলত সফরসঙ্গীর মতো—দুনিয়ায় আমরা সবাই মুসাফির। গ্রন্থটি সেই চেতনা পাঠকের মনে পুনরুজ্জীবিত করবে বলেই তাঁর বিশ্বাস।

পবিত্র কুরআন ও হাদিসের নির্ভরযোগ্য সূত্র অবলম্বনে রচিত এ বইটি পাঠকের চিন্তাজগতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে প্রকাশকের প্রত্যাশা।

অমর একুশে বইমেলায় অন্বেষা প্রকাশন এর ৬৩৩-৬৩৭ নম্বর স্টলে বইটি সংগ্রহ করা যাচ্ছে।

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।