পাওয়া যাচ্ছে জীবনীগ্রন্থ ‘অশ্বিনীকুমার সরকার’
বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে বিষ্ণুপদ বাগচীর লেখা অশ্বিনীকুমারের জীবনীগ্রন্থ ‘অশ্বিনীকুমার সরকার’। বইটির প্রচ্ছদ করেছেন সাইম রানা। অনুপম এ জীবনীগ্রন্থ সর্বস্তরের পাঠকের কাছে সমাদৃত হবে বলে আশা করা যাচ্ছে।
বাংলা একাডেমি জানায়, লোককবি অশ্বিনীকুমার সরকার মতুয়া সাহিত্যের একজন প্রধান গীতিকার হিসেবে সুখ্যাত। ‘শ্রীশ্রীহরিসংগীত’ শীর্ষক গ্রন্থে তাঁর যেসব গান সংকলিত হয়েছে তার সুরবিন্যাস ও ভাববস্তু বাংলা সংগীত-ঐতিহ্যে স্বাতন্ত্র্যবৈশিষ্ট্যে উজ্জ্বল।
অশ্বিনীকুমারের সৃষ্টিকর্মে তাঁর কাব্যপ্রতিভা, সৃজনক্ষমতা, চিন্তাদর্শন ও জীবনবীক্ষার পরিচয় মেলে। এ জন্য মতুয়া-সমাজে তিনি বিশেষভাবে স্মরিত ও বরিত হন।
অশ্বিনীকুমারের জীবনের নানাবিধ দিক, শিল্পীজীবন, চরিত্রবৈশিষ্ট্য, সংগীতের শিল্পমূল্য, রচনা-নিদর্শন প্রভৃতির মধ্যদিয়ে জীবনীকার পারঙ্গমতার সঙ্গে এক মহৎশিল্পীর ছবি এঁকেছেন।
২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে বইটি প্রকাশিত হয়েছে। বইটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমির বিক্রয়কেন্দ্রে। ৭২ পৃষ্ঠার বইটির মূল্য ১৬০ টাকা।
এসইউ