ফেসবুকের তথ্য নিয়ে ‌‘ফেসবুকের সাত-সতের’


প্রকাশিত: ১০:৫৪ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৫

সামাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক। সারাবিশ্বেই তুমুল জনপ্রিয়তা পাওয়া ফেসবুকের নানা ধরনের সেবাও প্রতিনিয়ত যুক্ত হচ্ছে। ফেসবুকের প্রাথমিক বিষয়, অ্যাকাউন্টের বিস্তারিত, অ্যাকাউন্ট খোলার পদ্ধতি, ব্যবহার, নানা ধরনের টিপস, নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট নিরাপদ রাখাসহ ফেসবুকের অনেক অজানা বিষয়ের দারুন সব তথ্য নিয়ে প্রকাশিত হয়েছে ‘ফেসবুকের সাত-সতের’ বইটি। বইটি লিখেছেন নুরুন্নবী চৌধুরী হাছিব। প্রচ্ছদ করেছেন মানবেন্দ্র গোলদার।
 
যারা ফেসবুকে এখনও অ্যাকাউন্টই খোলেননি কিংবা যাদের অ্যাকাউন্ট আছে, সবার জন্যই দারুন উপযোগী তথ্য পাওয়া যাবে বইটিতে। এক কথায় ফেসবুকের অনেক অজানা তথ্যই সহজেই জানা যাবে যা দীর্ঘদিন ধরে ব্যবহার করেও অনেকেই জানতে পারেননি এখনও।

ফেসবুকের শুরুর কথা, ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের অজানা সব মিথ, ফেসবুকের জনপ্রিয় কিছু মিথ, বাংলাদেশে ফেসবুকের অবস্থা, ফেসবুক ভিত্তিক বানিজ্য ইত্যাদি নানা বিষয়ে জানা যাবে এ বইতে।

বইমেলায় আদর্শ প্রকাশনীর স্টল নং: ৪১১-৪১২`তে পাওয়া যাচ্ছে বইটি। ছাড়াও ঘরে বসে ১৬২৯৭ নম্বরে ফোন করে বইটি পাওয়া যাবে।

তথ্যপ্রযুক্তি বিষয়ে নুরুন্নবী চৌধুরী হাছিবের এটি ৫ম বই। এর আগে ‘নানা কাজের মুক্ত সফটওয়্যার’, ‘বাংলা উইকিপিডিয়া কী এবং কেন’, ‘কাজের যত মোবাইল অ্যাপস’ এবং ‘কম্পিউটার ব্যবহারের ৫৫৫ টিপস’ বই প্রকাশিত হয়েছে।

আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।