চুমুর দৃশ্য করতে বাধ্য হতেন, বলিউড নিয়ে জেরিনের বিস্ফোরক মন্তব্য

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৪৩ পিএম, ১৬ মার্চ ২০২৬
জেরিন খান। ছবি: সংগৃহীত

২০১০ সালে সালমান খানের সঙ্গে ‘বীর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল অভিনেত্রী জেরিন খানের। এরপর ‘হাউজফুল ২’ ও ‘হেট স্টোরি ৩’-এর মতো ছবিতে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তিনি। তবে ‘হেট স্টোরি ৩’–এ সাহসী দৃশ্যে অভিনয়ের পর থেকেই নানা সমালোচনা ও কটাক্ষের মুখে পড়তে হয়েছিল এই অভিনেত্রীকে।

সম্প্রতি পূজা ভাটের সঙ্গে একটি পডকাস্টে এসে বলিউডে কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন জেরিন খান। তিনি জানান, ‘হেট স্টোরি ৩’ করার পর থেকেই অনেকের দৃষ্টিভঙ্গি বদলে যায় তার প্রতি।

জেরিনের ভাষ্য, “হেট স্টোরি ৩ ছবির পর থেকেই মানুষ আমাকে ভিন্ন চোখে দেখতে শুরু করে। অনেকেই বলতে শুরু করেন, আমি নাকি অভিনয় পারি না বলেই পোশাক খুলে জনপ্রিয়তা পেতে চাই।”

শুধু ‘হেট স্টোরি ৩’ নয়, ‘অকসর ২’ ছবির শুটিংয়ের অভিজ্ঞতাও তার কাছে সুখকর ছিল না বলে জানান এই অভিনেত্রী। জেরিন বলেন, ছবিটির গল্প তাকে যেভাবে বোঝানো হয়েছিল, বাস্তবে শুটিং হয়েছে সম্পূর্ণ ভিন্নভাবে।

তিনি বলেন, “আমি যখন ‘অকসর ২’ ছবির শুটিং শুরু করি, তখন বুঝতে পারি বিষয়টা অন্যরকম। আমাকে বলা হয়েছিল ছবিতে তেমন সাহসী দৃশ্য থাকবে না। কিন্তু সেটে গিয়ে দেখি প্রায় প্রতিটি দৃশ্যেই আমাকে চুমুর দৃশ্যে অভিনয় করতে হচ্ছে।”

জেরিন আরও জানান, এক পর্যায়ে তাকে হঠাৎ করেই অন্তর্বাস পরে একটি দৃশ্যে অভিনয় করতে বলা হয়, যা তার কাছে অপ্রত্যাশিত ছিল। এ নিয়ে তিনি পরিচালকের সঙ্গে কথাও বলেন।

অভিনেত্রীর দাবি, “দৃশ্যের প্রয়োজনে অভিনয় করতে আমার সমস্যা নেই। কিন্তু আমাকে যে ধরনের গল্প বলা হয়েছিল, বাস্তবে ছবির শুটিং সেভাবে হয়নি। ‘হেট স্টোরি ৩’ সফল হওয়ার পর অনেক কিছুই বদলে যায়।”

এই বিষয়টি নিয়ে নির্মাতাদের সঙ্গে তার মনোমালিন্যও তৈরি হয়েছিল বলে জানান জেরিন। তবুও মাঝপথে কাজ ছেড়ে দেওয়া পেশাদার আচরণ নয় মনে করে তিনি শুটিং চালিয়ে যান।

আরও পড়ুন:
পরকীয়া বিতর্কে বাবাকে আনফলো, নাম থেকেও ‘বিজয়’ বাদ দিলেন ছেলে 
কত সম্পদের মালিক ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান? 

অভিনেত্রী আরও অভিযোগ করেন, ছবিতে অভিনয় করলেও পরবর্তীতে ‘অকসর ২’–এর বিশেষ প্রদর্শনীতেও তাকে আমন্ত্রণ জানানো হয়নি। বলিউডের অন্দরমহলের এমন নানা অভিজ্ঞতার কথাই এভাবে প্রকাশ্যে এনেছেন জেরিন খান।

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।