বিএনপির প্রচারণায় ‘ম্যাডাম ফুলি’ খ্যাত নায়িকা শিমলা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:৪২ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
একঝাঁক তারকার সঙ্গে বিএনপির নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন চিত্রনায়িকা শিমলা

দুই দিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে দেশজুড়ে যখন প্রচারণার উত্তাপ, ঠিক তখনই বিএনপির নির্বাচনী প্রচারে অংশ নিতে দেখা গেল ‘ম্যাডাম ফুলি’ খ্যাত জনপ্রিয় চিত্রনায়িকা শিমলাকে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাইতে নামেন দেশের কয়েকজন পরিচিত শিল্পী। এ সময় শিমলার সঙ্গে ছিলেন সংগীতশিল্পী মনির খান ও রবি চৌধুরী, অভিনেত্রী রীনা খান এবং অভিনেতা শাহেদ।

প্রচারণাকালে শিল্পীরা পথচারী, স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। ভোট চাওয়ার ফাঁকে গণমাধ্যমের সঙ্গেও কথা বলেন তারা।

এ সময় নায়িকা শিমলা বলেন, ‘আমি শিমলা, ধানের শীষের জন্য ভোট চাইছি। এখানে অনেক মানুষের সঙ্গে কথা বলেছি। তারাও ধানের শীষে ভোট দেওয়ার সম্মতি জানিয়েছেন।’

আরও পড়ুন:
বিএনপির এমপি হয়ে সংসদে যেতে চান অভিনেত্রী রিনা খান 
জামায়াতে ইসলামীর প্রচারণায় শাকিব খান, ঘটনা কী 

উল্লেখ্য, ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যাডাম ফুলি’ সিনেমার মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নেন শিমলা। প্রথম চলচ্চিত্রেই অভিনয়ের জন্য তিনি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর একাধিক জনপ্রিয় সিনেমা উপহার দিয়ে দীর্ঘ সময় ধরে বাংলা চলচ্চিত্রে নিজের অবস্থান ধরে রেখেছেন এই অভিনেত্রী।

 

এমএমএফ/এলআইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।